২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াতের ১০ নেতাকর্মী কারাগারে

সিলেটে মহানগর জামায়াতে ইসলামীর আমিরসহ ১০ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 06:58 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শুক্রবার বিকালে মহানগর হাকিম আনোয়ারুল হক এ আদেশ দেন বলে জানান শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে গোপন বৈঠক চলাকালে নগরীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।

এরা হলেন, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, সদস্য আব্দুল্লাহ আল মুনিম, আব্দুস সবুর, আহমদ আল মাসুদ, মীর হোসেন, জয়নাল আবেদীন, সৈয়দ দিলওয়ার হোসেন জামিল, মাহবুব আহমদ, মুরশেদ আলম ও আহমদ হোসেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় নাশকতা পরিকল্পনা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

পুরনো খবর:

সিলেট জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী আটক