সিলেট জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী আটক
সিলেটে মহানগর জামায়াতে ইসলামীর আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক অন্যরা হলেন- আব্দুল্লাহ আল মুনিম, আব্দুস সবুর, আহমদ আল মাসুদ, মীর হোসেন, জয়নাল আবেদীন, সৈয়দ দিলওয়ার হোসেন জামিল, মাহবুব আহমদ, মুরশেদ আলম ও আহমদ হোসেন।
শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “সবুজবাগ এলাকার একটি বাসায় জামায়াতের গোপন বৈঠক চলছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
