২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চাপায় শিশুর মৃত্যু

সাভারের আশুলিয়ায় গাড়ি চাপায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুটুরিয়ার আমতলায় এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান।

নিহত সোনিয়া আক্তার (৮) আশুলিয়ার পুকুর পাড় এলাকার মো. কালামের মেয়ে।

ওসি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।