২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে কিশোরীর সন্তান প্রসব, ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী সন্তান প্রসব করেছে, যাকে ধর্ষণ করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 11:16 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন ১২ বছর বয়সী ওই কিশোরী।

নাগেশ্বরী উপজেলার খেওনীটারী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে জাকিরুল ইসলামের (২০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মেয়েটির বাবা।

কিশোরীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ডিসেম্বর থেকে তাদের অজ্ঞাতে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করে জাকিরুল।

চলতি বছরের মে মাসে মেয়ের পেট উচুঁ এবং পা ফুলে যায়। এর ২০-২৫ দিন পর পেট ব্যথ্যা শুরু হলে কিশোরীর গর্ভধারণের বিষয়টি টের পান তারা।

তখন মেয়েটি প্রতিবেশী জাকিরুলকে দায়ী করে বিস্তারিত ঘটনা জানালে ৭ জুলাই নাগেশ্বরী থানায় একটি মামলা করেন তারা বাবা।

তবে মামলার এক মাস পেরিয়ে গেলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এবিষয়ে নাগেশ্বরী থানার ওসি খান মো. শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিলম্বে মামলা হলেও আসামি ধরতে পুলিশ তৎপর রয়েছে।”

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে ওই মেয়েটি হাসপাতালে ভর্তি হয়। বুধবার দুপুরে পূত্র সন্তানের জন্ম দেয় সে।