২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার উপজেলার শান্তিনগর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম।

তবে ওই ব্যক্তির (৪০) পরিচয় জানাতে পারেন নি তিনি।

ওসি বলেন, নিহতের ডান হাত ও পায়ে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে গেছে।

লাল রংয়ের শার্ট ও চেক লুঙ্গি পরা ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।