২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 04:53 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বৃহস্পতিবার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় নাফ নদীর ১ নম্বর স্লুইস গেইট এলাকায় এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার ডেইলপাড়ার সুলতান আহমদের ছেলে আমান উল্লাহ (২৪) ও মোহাম্মদ ইউনুছের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০)।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফের নাজিরপাড়ার নাফ নদীর ১ নম্বর স্লুইস গেইট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালানদেশে প্রবেশ করবে বিজিবির কাছে এমন গোপন সংবাদ ছিল।

“পরে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ২ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

তিনি জানান, উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।