২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে প্রহার, শিক্ষক কারাগারে

গাজীপুরের কালীগঞ্জে ছাত্রীকে প্রহার করায় এক মাদ্রাসার শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার দুপুরে দুর্বাটি এমইউ কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন আশরাফীকে  (৫৮) গ্রেপ্তার করা হয়।

পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, ছাত্রীটির বাবা মঙ্গলবার রাতে মামলা করেন।

বুধবার বেলা ১টার দিকে কালীগঞ্জ উপজেলার নতুন ব্যাংকের মোড় থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

দুর্বাটি এমইউ কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য আব্দুল আজিজ আকন্দ জানান, ৫ অগাস্ট  শিক্ষকের অনুপস্থিতে ৯ম শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার শ্রেণিকক্ষে দাঁড়িয়ে চুল বাঁধছিল।

“ওই সময় শিক্ষক রুহুল আমিন ক্লাসে ঢুকে রোকসানাকে ওই অবস্থায় দেখে কাঠের ডাস্টার ছুরে মারেন।

“এতে রোকসানা কানে আঘাত পেয়ে পড়ে যায়। পরে শিক্ষক তাকে তুলে আবার কানে চড়থাপ্পড় দিলে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে।”

আব্দুল আজিজ আরও জানান, মেয়েটিকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত পিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।