২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা কারাগারে

বিএনপি-জামায়াতের অবরোধের সময় মাগুরায় বাসে অগ্নিসংযোগের মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 05:53 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেয়।

এর আগে শালিখা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।

টুকুর আইনজীবী কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।
তিনি জানান, গত ১৪ জানুয়ারি রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ফটকী নদীর সেতুর উপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় ১৫ জানুয়ারি টুকুসহ ৩০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শালিখা থানা পুলিশ।