২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকিতে সহযোগী কর কর্মকর্তা

কর ফাঁকিতে সহযোগিতা করায় বরখাস্ত হয়েছেন ঢাকার এক কর কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

তিনি হলেন ঢাকার কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জাহিদুল ইসলাম।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-১৯৮৫ এর ১১ বিধি অনুযায়ী সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, “সম্পদ বিবরণীতে মুলধন গঠন ও প্রদর্শনের মাধ্যমে কর ফাঁকি সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল।”