২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা রাজউকে নতুন অধ্যক্ষ

ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীনকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সালেহীনকে প্রেষণে উত্তরা রাজউকের অধ্যক্ষ নিয়োগ দিতে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে।

একই আদেশে রাজউকের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।