২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিব হত্যার আসামি শরীফ ও মিন্টু হাজতে

খুলনায় শিশু রাকিবকে (১২) নির্যাতন করে হত্যা মামলার আসামি শরীফ ও মিন্টুকে হাসপাতাল থেকে হাজতে পাঠানো হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে তাদের হাজতে নেওয়া হয়েছে। সোমবার আদালতে হাজির করে তাদের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান খুলনা সদর থানা ওসি সুকুমার বিশ্বাস।

ওসি বলেন, গণপিটুনির শিকার এ দুই আসামি গত সোমবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার দুপুরে  চিকিৎসক ছাড়পত্র দেওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ তাদের থানা হেফাজতে নিয়ে যান।

গত ৩ অগাস্ট খুলনা নগরীর টুটপাড়া কবরখানা রোডে শরীফের মোটর সাইকেল গ্যারেজ শরীফ মটর্সে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে শিশু রাকিবের মলদ্বারে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এক সময় শরীফের গ্যারেজে কাজ করত রাকিব।

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শরীফ মটর্সে এর মালিক শরীফ ও তার দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শরীফের মা বিউটি বেগমকেওগ্রেপ্তার করা হয়।