২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

বাগেরহাটে দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন, আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 05:54 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

রোববার ভোরে খুলনা-মংলা সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সদরের কবির মোল্লার ছেলে আরিফুল ইসলাম (২২) এবং আরিফুলের বড় ভাই টুকু মোল্লার ছেলে রবিউল ইসলাম (১৫)।

তাক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, রোববার ভোরে মহাসড়কের আমতালা এলাকায় ধান বোঝাই একটি ট্রাকের পাংচার হওয়া চাকা সারাই করছিলেন চালক ও তার সহকারী।

“ওই সময় গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি পিক আপ পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে ট্রাকের ভেতর ঢুকে যায়।”

স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে রবিউলের মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি বলেন, আরিফুলের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রবিউলের লাশের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে বলেও জানান তিনি।