২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ৭০.৪৩% পাস, ২৩৯৫ জন জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৯৫ জন। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

গতবছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৪ দশমিক ১৪ শতাংশ।

এবার পরীক্ষায় পাসের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিপিএ-৫  পাওয়া ছাত্রের সংখ্যা বেশি।

ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৬৪। বিপরীতে ছাত্র পাস করেছেন ৬৮ দশমিক ৪০ শতাংয়শ।

জিপিএ-৫ পাওয়া ছাত্র ১ হাজার ৫০৮ জন। বিপরিতে ৮৮৭ জন ছাত্রী পূর্ণ জিপিএ পেয়েছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবার ৫৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬২ হাজার ৬৭১ জন।

শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ২২টি প্রতিষ্ঠান থেকে। অন্যদিকে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।