২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক জামিল ইকবালের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক খন্দকার জামিল ইকবাল আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 06:05 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত থাইরয়েড ক্যান্সারে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি মা-বাবা, তিন ভাই এবং এক বোন রেখে গেছেন।

চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহকর্মী হিসেবে খন্দকার জামিল ইকবাল ছিলেন খুবই প্রাণবন্ত ও উদ্যমী। এত কম বয়সে এ ধরনের একজন মেধাবী মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

জামিল ইকবাল প্রথম শ্রেণিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৩ সালে প্রভাষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

এই তরুণ ‍শিক্ষকের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে।