২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এ মানববন্ধনের আয়োজন করে ।

মানববন্ধন শেষে নিলয় হত্যাকারীদের ফাঁসির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সভাপতি শারমিন জাহান পপির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রিয়াজুল হক, যুব ইউনিয়নের পরিতোষ হালদার প্রমুখ।