২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ও লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 12:55 PM

এরা হলেন- মো. আমজাদ হোসেন (৩০) ও মো. রাজিব (২৫) ।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে মিরপুর ৬ নম্বরের একটি ভবনে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আমজাদ।

আর সন্ধ্যায় লালবাগের শ্মশান ঘাটে ‘শাহীন মেটাল’-এ কাজ করার সময় রাজিব নামে অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

আমজাদের সহকর্মী নূরনবী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই সেন্টু।

অন্যদিকে সন্ধ্যার পর রাজিবকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।