২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জীবন যাপন সহজ করতে ৫০০ মোবাইল অ্যাপস আসছে’

মোবাইল ব্যবহার করে জীবনযাপনে আরও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পাঁচশ মোবাইল অ্যাপস আনছে বলে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

শুক্রবার পলক তার ফেইসবুক পেইজে লিখেছেন, ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব অ্যাপস উন্নয়ন (ডেভেলপ) করা হয়েছে।  

“আগামী ২৬ জুলাই রোববার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে ‍উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় থাকবেন।”