২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 03:59 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকার একটি  পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রেশমা (১৬) ওই এলাকার প্রয়াত সাত্তার মুন্সীর পালিত মেয়ে।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, ৩/৪ আগে রেশমাকে পান সাত্তার মুন্সী। ২/৩ বছর আগে সাত্তার মুন্সী মারা গেলে তার পরিবারের কাছেই রেশমা থেকে যায়।

“সোমবার থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে ওই এলাকার একটি পুকুরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।”