২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: রেকর্ডিং উইংয়ের ১১১ জন আদালতে

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জনকে মঙ্গলবার দুপুরে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 07:18 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জনকে মঙ্গলবার দুপুরে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ হাজির করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ আদালতে বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনকে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে ২৪ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত মুলতিব ঘোষণা করা হয়। রেকর্ডিং উইংয়ের ১১১ জনকে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে হাজির করা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হচ্ছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতে সভাপতিত্ব করছেন। এর আগে গত বুধবার সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে আদালত। সেদিন পিলখানার বিডিআর রেকর্ডিং উইংয়ের ১১১ সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে পিলখানার বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটে বিদ্রাহে 'জড়িত' সবাইকে বিচারের আওতায় আনা হয়। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এজে/১৩১৪ ঘ.