২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আরো এক জওয়ানের দোষ স্বীকার

বিদ্রোহের মামলায় সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের আরো এক জওয়ান দোষ স্বীকার করেছেন। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বান্দরবান, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের আরো এক জওয়ান দোষ স্বীকার করেছেন। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। সোমবার সকাল ৯টায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিশেষ আদালত-১৬ এর কার্যক্রম শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত বিচার কাজ চলে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। এদিন আট জওয়ানের সাক্ষ্য নেওয়া হয়। তাদের একজন দোষ স্বীকার করেন। এর আগে রোববার সাতজন দোষ স্বীকার করেন। গত ২৬ অক্টোবর এ মামলায় ৩৫ বিডিআর সদস্যকে এ আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১৫ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. আবদুর রশিদ। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানরা বাহিনীর তৎকালীন মহাপরিচালকসহ অর্ধশতাধিক কর্মকর্তাকে হত্যা করে। তখন ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ি ও বান্দরবানের অনেক জওয়ান। বিদ্রোহের বিচার গত বছরের শেষ ভাগে বিডিআর আইনে শুরু হয় এবং কয়েকটি মামলায় রায়ও হয়েছে। পিলখানায় হত্যা ও লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৬০৫ ঘ.