২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে গ্রেপ্তার বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে চাঁদপুরে মানববন্ধন

পিলখানা বিদ্রোহের পর বান্দরবানে গ্রেপ্তার বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে বুধবার চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার ওয়ারলেস বাজার এলাকায় দুপুরে ওই কর্মসূচি পালন করে বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের পর বান্দরবানে গ্রেপ্তার বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে বুধবার চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার ওয়ারলেস বাজার এলাকায় দুপুরে ওই কর্মসূচি পালন করে বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা। আটক এক বিডিআর সদস্যের ভাই আতিকুর রহমান শিকদার মানববন্ধনের পর সাংবাদিকদের বলেন, "বান্দরবানের থানচি থানায় ১০ রাইফেলস ব্যাটালিয়ানের ২৩৫ বিডিআর জওয়ানের বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ডের ২ মাস ১০ দিন পর মামলা হয়। এরপর থেকে ১১০ বিডিআর সদস্য কারাগারে।" বান্দরবানে গ্রেপ্তারকৃতরা পিলখানা হত্যাকাণ্ড ও বিদ্রোহে জড়িত ছিল না দাবি করে তাদের আশু মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানান আতিকুর। চলতি বছরের ফেব্র"য়ারিতে পিলখানায় বিদ্রোহী জওয়ানরা অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। ওই সময় ঢাকার বাইরেও কয়েকটি ব্যটালিয়নের বিডিআর সদস্যরা বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পিলখানা মামলায় সারাদেশে দুই হাজারের বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলা কোন আইনে হবে, সে বিষয়ে আদালতের মতামত চেয়েছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৪০ ঘ.