২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের উপ-মহাপরিচালকসহ ১৭ লাশ উদ্ধার

বিডিআরের বিদ্রোহে নিহতদের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সাংবাদিকদেও জানায়, মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বাসা থেকে এ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআরের বিদ্রোহে নিহতদের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সাংবাদিকদেও জানায়, মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বাসা থেকে এ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী লাভলী বেগম। তারা এখানে বেড়াতে এসেছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হল। এর আগে সকালে কামরাঙ্গীর চর থেকে বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বারীসহ ছয় সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। এদিকে, ধানমন্ডি থানার এএসআই সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে পিলখানা থেকে আরো নয়জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ছয়টি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ব্রিগেডিয়ার বারীর লাশ শনাক্ত করেন তার শ্যালক নিরো ও বন্ধু অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাবের আহমেদ। নিহত অপর পাঁচজন হলেন- কর্নেল জাহিদ হোসেন, কর্নেল আনিসুজ্জামান, লে. কর্নেল আবু মূসা আইয়ুব কায়সার আহমেদ, ক্যাপ্টেন মাজহারুল হায়দার ও অজ্ঞাত পরিচয় এক কর্মকর্তা। কর্নেল জাহিদের লাশ শনাক্ত করেন তার ভাগ্নে বখতিয়ার, কর্নেল আনিসুজ্জামানের লাশ তার আত্মীয় ডা. আতিউর রহমান, লে. কর্নেল আবু মূসার লাশ তার স্ত্রী নুসরাত জাহান ও শ্যালক জিয়া এবং ক্যাপ্টেন হায়দারের লাশ শনাক্ত করেন তার ভাই মাহাবুবুল হায়দার। নিহতদের আত্মীয়-স্বজনরা সকালে নবাববগঞ্জ পার্কে গিয়ে লাশ শনাক্ত করেন। নিহতদের মধ্যে ক্যাপ্টেন হায়দার পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের জামাতা। মাত্র কয়েকমাস আগেই তাদের বিয়ে হয়। কর্নেল আনিসুজ্জামান সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহাবুবুজ্জামানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশলাইনে ক্যাপ্টেন হায়দারের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাংসদ আব্দুর রহমান, ইকবালুর রহিম, খালিদ মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম জানাযায় অংশ নেন। এরপর তারা আইজিপির বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। কর্নেল আনিসুজ্জামানের মৃতদেহ তার স্বজনরা নিয়ে গেছে। বাকী চারটি মৃতদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন খান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচরে আরো ছয়টি লাশ পাওয়া গেছে। মৃতদেহগুলো কামরাঙ্গীর চর থানার তত্ত্বাবধানে ছিল। পওে মিটফোর্ড হাসপাতাল মর্গে তাদেও ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদিকে প্রিয়জনের খোঁজ পেতে নবাবগঞ্জ এলাকায় জড়ো হয় নিখোঁজ কর্মকর্তাদেও স্বজনরা। বুধবার এ এলাকায়ই দুই সেনা কর্মকর্তার লাশ পাওয়া যায়। নিহত ওই দুই সেনা কর্মকর্তার একজন হলেন এবার বিডিআর সপ্তাহের প্যারেড কমান্ডার ও অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার। অন্যজন হলেন ৩৬ ব্যাটালিয়নের কমাণ্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েত। কামরাঙ্গীরচর থানার সহ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বুধবার দুপুরে নবাবগঞ্জ কাঁচাবাজারের ড্রেন থেকে কর্নেল মুজিবুল হক ও লেঃ কর্নেল এনায়েতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুলি করে হত্যার পরে তাদের লাশ পিলখানার ড্রেনে ফেলে দিলে তা ভেসে এখানে চলে আসে। সহ-পরিদর্শক আতাউর রহমান জানান, লাশ উদ্ধারের পরে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার সকালে পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের প্রথমভাগে এই দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এসটি/এএনএস/টিআর/০৩৩৫ঘ.