ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরের দায়িত্ব পুলিশ হাতে তুলে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বৃহস্পতিবার রাত ৮টায় পিলখানা সদর দপ্তর থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এক কথা জানান।
তিনি বলেন, '' অস্ত্র সমপর্ণ করে বিডিআর সদস্যরা ব্যারাকে ফিরে গেছেন। তারা তাদের অস্ত্র জমা দিয়ে দু'টি অস্ত্রাগারের চাবি আমার কাছে হস্তান্তর করেছে।"
তিনি আরো বলেন, আর কোথাও কিছু রাখা আছে কি না, পুলিশ তা তল্লাশি করে দেখছে।
এখন পরিস্থিতি শান্ত ও পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী।
প্রসঙ্গত, গত বুধবার সকালে পিলখানায় বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে।
বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/এসএম/টিআর/২০১৫ঘ.
bdnews24