২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হতাহতদের দেখতে সেনানিবাসে খালেদা

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ এবং আহতদের দেখতে বিরোধী দলের নেতা খালেদা জিয়া শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ এবং আহতদের দেখতে বিরোধী দলের নেতা খালেদা জিয়া শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বিরোধী দলের নেতা নিহত সামরিক কর্মকর্তাদের মরদেহ এবং আহতদের দেখার পর নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাত্ত্বনা দেন। খালেদা জিয়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিহতদের কফিনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএনএ/১৭৩৪ ঘ.