মহাখালীতে বাড়িতে লাগা আগুন নেভাল ফায়ার সার্ভিস
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি এলাকায় দুই তলা একটি ভবনে আগুন লাগার পর তা নিভিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট সেখানে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ভবনটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। ৪টা ৪৯ মিনিটের দিকে তা নিভিয়ে ফেলা হয়।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
