Published : 15 May 2026, 07:28 PM
শিশু কিশোরদের সঙ্গে নিয়ে পার্ক ও সড়কে পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়েছেন গুলশান সোসাইটির সদস্যরা।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, পরিচ্ছন্ন নগরী ও পরিবেশ সচেতনতা তৈরিতে গুলশান-২ এলাকায় লেকপার্ক ও আশেপাশের সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু-কিশোররা এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতা ও স্বনির্ভরতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। আবর্জনার ফেলার ক্ষেত্রেও সচেতন হবে শিশু-কিশোররা।