১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানকে আনোয়ার ইব্রাহিমের ফোন, ‘সম্পর্কোন্নয়নের’ আলোচনা

“নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দুই নেতা কুশল বিনিময় করেছেন।”

তারেক রহমানকে আনোয়ার ইব্রাহিমের ফোন, ‘সম্পর্কোন্নয়নের’ আলোচনা
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার বিকাল ৩টায় ফোন করেছিলেন জানিয়ে সরকারপ্রধানের প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, “নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দুই নেতা কুশল বিনিময় করেছেন।

“তারা দুই দেশের সম্পর্কোন্নয়ন এবং সমৃদ্ধির জন্য এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে দুই দশক পর সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার নতুন সরকার শপথ নেয়।  

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন টেলিফোন করেন, তখন প্রধানমন্ত্রী বাসায় ছিলেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন।”