১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আসামের মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

উত্তর-পূর্ব ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের অনেক এলাকা থেকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় রোবাবর বিকাল ৫টা ১১ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের উদালগুরি থেকে ১৪.৪ কিলোমিটার পূর্বে, গুয়াহাটি থেকে ৮১ কিলেমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং ভুটানের সামদ্রুপ থেকে ৭৩.৮ কিলোমিটার পূর্বে। 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার উত্তর পূর্বে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে।

ঢাকায় অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ফোন করে কম্পন অনুভব করার কথা বলেছেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২২ অগাস্ট মিয়ানমারের ৪.৯ মাত্রার ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছিল।