২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় আগুনে পুড়ল জুতার কারখানা

ওই জুতার কারখানার আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

পুরান ঢাকায় আগুনে পুড়ল জুতার কারখানা

আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 06:02 PM

Updated : 15 Dec 2022, 06:10 PM

পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতার কারখানা আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান হয়।

নাজিরাবাজারে পাঁচ তলা ওই ভবনের চতুর্থ তলায় কারখানাটি ছিল। সেখানেই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে দিতে পারেননি তিনি।