Published : 22 Jan 2026, 03:04 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আট উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মস্থল রদবদল করে যে আদেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, একদিন বাদে তা প্রত্যাহার হল।
বৃহস্পতিবার মন্ত্রণালয়টি এক প্রজ্ঞাপনে আগের আদেশ বাতিল করে।
ওই কর্মকর্তারা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে ভোলার চরফ্যাশনের উপজেলায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়া ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে, হবিগঞ্জের বাহুবলের উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে কে জীবননগর উপজেলায় বদলি করা হয়েছিল।
এছাড়াও বাহুবল থেকে প্রীতিলতা বর্মনকে ধুনট উপজেলায়, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে নেত্রকোনার কলমাকান্দায়, মাসুদুর রহমানকে কলমাকান্দা উপজেলা থেকে ভান্ডারিয়া উপজেলায় আর চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনকে বদলি করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলায় পাঠানো হয়েছিল।