১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমন্ত্রিত মুহাম্মদ ইউনূস

দুবাইয়ে আগামী ১১-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হবে।

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমন্ত্রিত মুহাম্মদ ইউনূস
সুইজারল্যান্ডের দাভোসে বুধবার দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে ড. ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 08:07 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফেব্রুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। 

বাসস জানিয়েছে, দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। 

এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

আগামী ১১-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হবে।

শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সামিটে অংশগ্রহণের অনুরোধ করেন, যাতে এই তিন তরুণ উপদেষ্টা সামিটে তুলে ধরতে পারেন- কীভাবে তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন।

বৈঠকে তরুণদের বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

অধ্যাপক ইউনূস বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”