২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঢাকা-৫ এর সাবেক এমপি মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার

২০২০ সালে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু।

ঢাকা-৫ এর সাবেক এমপি মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গুলশান থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। 

২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু।  

একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ওই আসনে উপনির্বাচন হয়েছিল। 

দ্বাদশ সংসদ নির্বাচনে কাজী মনিরুলকে আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।