খুলে দেওয়ার পরই মুখরিত ‘কেওক্রাডং পাহাড়’
নিরাপত্তাজনিত কারণে তিন বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের কেওক্রাডং পাহাড়। তৈরি হয়েছে সড়ক, তাই এখন সরাসরি চান্দের গাড়ি বা মোটরসাইকেলে যাওয়া সম্ভব হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত চূড়ায়।