১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ

তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 02:21 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সচিবালয়ে বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভা কক্ষে এই সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, “প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সাক্ষাতে স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী স্কাউটসের কর্মপরিকল্পনা শুনেছেন এব তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।”

সাক্ষাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ঢাকায় আন্তর্জাতিক স্কাউটস সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দেওয়া হয়।

স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সাক্ষাতে শিক্ষামন্ত্রী আনহ এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. এহসানুল হকসহ জাতীয় স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।