১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানল আইআরআই

ঢাকা সফরের উদ্দেশ্য হচ্ছে কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়, বলেন আইআরআই এর পরিচালক স্টিফেন সিমা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 10:52 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

নির্বাচন কমিশনের কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট)।

সোমবার বিকালে নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকের পর ১৯৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনাকারী আইআরআই এর পরিচালক স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, “আজকের বৈঠকে আমরা কী করতে পারি তা নিয়ে মূলত আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে।"

প্রাক নির্বাচনি পরিস্থিতির মূল্যায়নের বিষয়ে ইসির সঙ্গে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কোনো সুপারিশ করিনি। আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনো সহায়তাও দিই না। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম শেষ করেছি। দলগুলোর মধ্যে আন্ত:সংলাপ এবং নীতি নির্ধারণী সংলাপ নিয়ে কাজ করেছি।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কারিগরি সহায়তা অব্যাহত রাখবেন। ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ নিয়ে কমিশনের সঙ্গেও আলোচনা হয়েছে।

সাক্ষাতের সময় ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিম আসছে সেপ্টেম্বরেইসি সচিব