১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

২৫ থেকে ২৮ বছর বয়সের এই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

মেয়র হানিফ ফ্লাইওভার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 01:02 AM

Updated : 20 Oct 2022, 01:02 AM

ঢাকার যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

প্রায় ২৫ থেকে ২৮ বছর বয়সের এই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা-কালো প্রিন্টের জামা।

পথচারী আশরাফুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রাবাড়ী মোড়ে ফ্লাইওভারের নিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওই যুবক ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

“তাকে উদ্ধার করে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় নিশ্চিত হতে এবং তার পড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।