ব্যারিস্টার আমীরুল ইসলামের স্ত্রীর মৃত্যু
জাহানারা আমীরের বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমীরুল ইসলামের স্ত্রী জাহানারা আমীর মারা গেছেন।
বুধবার বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসভবনে তার মৃত্যু হয় বলে আমীরুল ইসলামের জুনিয়র অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ইশতিয়াক জানান।
তিনি বলেন, জাহানারা আমীরের বয়স হয়েছিল ৮২ বছর।
“তার ছেলে সিঙ্গাপুর থাকেন। তিনি এলে শুক্রবার বাদ জুমা গুলশানে নামাজে জানাজা শেষে তাকে বাবার বাড়ি নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হবে; সেখানে দাফন করা হবে।”
আমীরুল ইসলাম ও জাহানারা দম্পতির সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীরও এখন দেশের বাইরে আছেন বলে ইশতিয়াক জানান।
