২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে বিচার চলাকালে আইনজীবীর মৃত্যু

তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তীতে আপিল ও হাই কোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ রাখা হয়।

হাই কোর্টে বিচার চলাকালে আইনজীবীর মৃত্যু
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নুরুল আমিন মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

মামলার বিচার চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নুরুল আমিন মিয়া।

সোমবার দুপুর ১২টার দিকে হাই কোর্টের অ্যানেক্স ২৫ নম্বর বেঞ্চে এ ঘটনা ঘটে বলে আরেক আইনজীবী সরদার জাকির হোসেন জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলছেন, মামলা চলাকালে নুরুল আমিন অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা উদ্ধার করে একটি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন দুপুরের পর আপিল ও হাই কোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ রাখা হয়।

নুরুল আমিন মিয়া ১৯৯৫ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সনদ পান। ২০০১ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন তিনি।