বিচারকদের নিরাপত্তা বাড়াতে রিট আবেদন
এতে আইজিপি, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও জালালাবাদ থানার ওসিকে আদালতে হাজিরের নির্দেশনাও চাওয়া হয়েছে।
অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট আবেদন করেন।
শিগগিরই শিকদার মো. মাহমুদুর রাজী ও রাজিউদ্দিন আহমেদের হাই কোর্ট বেঞ্চ এ রিট আবেদনের শুনানি করবেন বলে জানান ইউনুস আলী আকন্দ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারকদের বাসস্থান, আদালত অঙ্গনে নিরাপত্তা বাড়ানো এবং ‘প্রাইভেসি’ রক্ষার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছে।
“রাজশাহীর বিচারকের স্ত্রীর জিডিরি বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে অপরাধ করেছে। এ বিষয়টিও আবদনে আছে।”
আবেদনে পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও সিলেটের জালালাবাদ থানার ওসিকে আদালতে হাজির করানোর নির্দেশনাও চেয়েছেন বলে তিনি জানান।
বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি গুরুতর জখম হন।
এর এক সপ্তাহ আগে তাসমিন নাহার লুসি সিলেটের জালালাবাদ থানায় নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছিলেন।
