২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যের সাবেক সচিব জাহাঙ্গীর কারাগারে

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 07:59 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে স্বাস্থসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর জৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বলেন, দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরবর্তীতে বিচারক আদেশ দেন।

জাহাঙ্গীর আলমকে মঙ্গলবার ভোরে ঢাকা থেকে গ্রেপ্তারের তথ্য দেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য দেন এ পুলিশ কর্মকর্তা।

২০২৩ সালের অক্টোবরে স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর জুলাই-অগাস্টের গণআন্দোলনের সময় একই পদে ছিলেন।

গত ২০ অগাস্ট তাকে সেখান থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করে সরকার। এরপর গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ‘জনস্বার্থে’ তাকে অবসরে পাঠানোর কথা জানায়।

বিসিএস ১১ ব্যাচের প্রশাসন ক্যডারের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯৩ সালে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে।

আরও পড়ুন-

স্বাস্থ্যের সাবেক সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার