২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি সংসদে

“শুল্ক কমানো হলে রোগীরা স্বল্প মূল্যে ডায়ালাইসিস করাতে পারবেন”, বলেন আওয়ামী লীগের সংসদ সদস্য তৌহিদুজ্জামান।

ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি সংসদে
কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত কিট উৎপাদন করে দেশের একটি মাত্র কোম্পানি। আমদানির ওপর নির্ভর করতে হয় এখনও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 09:40 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহার করা ডায়ালাইজার কিটের শুল্ক কমানোর দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য মো. তৌহিদুজ্জামান। সংসদে উপস্থিত অর্থ প্রতিমন্ত্রী এ নিয়ে সরাসরি কিছু না বললেও যথা নিয়মে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বুধবার জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি এই দাবি জানান।

যশোর-২ আসনের সংসদ সদস্য বলেন, কিডনি ফাউন্ডেশনের জরিপের তথ্যমতে বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছে। আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতিবছর।

অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই থেকে তিনবার করে ডায়ালাইসিস করাতে হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে এক লাখ টাকা খরচ পড়ে।

দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এই কিট তৈরি করে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, “বাকি সব আমদানি করা হয়। ডায়ালাইজার কিটে শুল্ক কমানো হলে রোগীরা স্বল্প মূল্যে ডায়ালাইসিস করাতে পারবেন।”

তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, “করভার কমানোর প্রস্তাব বিষয়ে যথা নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।”