২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর গ্রেপ্তার

ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তাকে হেফাজতে নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারাধীন একটি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য দিয়ে বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়।”

ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের বিচার চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী-এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গেল ১২ নভেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। জুলাই অভ্যুত্থানের সময় হত্যা মামলা ছাড়াও একসময় র‌্যাবে কর্মরত আলেপের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে।

র‌্যাব-১১ তে কর্মরত থাকা অবস্থায় আলেপের ‘সহযোগী হিসেবে’ কাজ করার অভিযোগে ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক সিআইডিতে কর্মরত মশিউরকে গ্রেপ্তার করা হল।

পুরনো খবর:

সেই পুলিশ কর্মকর্তা আলেপ ২ দিনের রিমান্ডে