১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

শনিবার সকালে এই দুই সরকারি স্থাপনা পরিদর্শনে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হন তিনি।

সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 01:08 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন ও মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার সকালে এই দুই সরকারি স্থাপনা পরিদর্শনে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হন তিনি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই হামলা হয় এই দুই ভবনে। ওইদিন কয়েকশ দুর্বৃত্ত সেতু ভবনে প্রবেশ করে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।

একইভাবে হামলা চালানো হয় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে। 

দুটি ভবন মিলিয়ে শতাধিক গাড়িয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন শেড ও কক্ষ ভাঙচুর করা হয়, লুটপাট করা হয় মালামাল।

এই দুই স্থাপনা পরিদর্শনের সময় সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধ্বংসযজ্ঞের বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেওয়া টোল প্লাজাও পরিদর্শন করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।