২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ৬ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

ছাত্রদলের ৬ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 01:15 AM

Updated : 20 Aug 2023, 01:15 AM

ঢাকার লালবাগে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধারের দাবিও করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা। তবে তাদের পরিচয়সহ গ্রেপ্তারের বিস্তারিত জানায়নি পুলিশ।

শনিবার রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে এক বার্তায় তাদের গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, রোববার তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বার্তা বলা হয়, "রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ডগুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।"