০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীতে ছাত্রদল নেতাকে নির্যাতনের অভিযোগ: ২ নেতা বহিষ্কার

“অন্য অভিযুক্তদের কোনো পদ-পদবি না থাকায় তাদের বিষয়ে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 02:54 PM

Updated : 01 Oct 2026, 02:54 PM

পটুয়ালীর কলাপাড়ায় ‘ডিবি পুলিশ পরিচয়ে’ মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগের পর উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা।

বুধবার বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে মঙ্গলবার কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্যাতনের অভিযোগ করেন মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক।

তিনি বলেন, “ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতন করা হয়।”

নির্যাতনের সময় তিনি ‘আব্বা’ বলে ডাকলেও তাকে ছাড়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিস্তারিত আসছে …