২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগের পরীক্ষা ২৮ অক্টোবরই হচ্ছে

এই পরীক্ষার উপর দেওয়া হাই কোর্টের স্থগিতাদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগের পরীক্ষা ২৮ অক্টোবরই হচ্ছে

বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 09:16 PM

Updated : 25 Oct 2022, 09:16 PM

আইনি জটিলতা কেটে যাওয়ায় পূর্বনির্ধারিত তারিখ ২৮ অক্টোবরই সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের পরীক্ষা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার আদালতের আদেশের পর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঢাকা শহরের ৪৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পদের জন্য মোট এক লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থী আবেদন করেছে।

গত ১০ মে বাংলাদেশ ব্যাংক এডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে।

এরমধ্যে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেয়। এতে বলা হয়, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করতে হবে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত।

তবে বাংলাদেশ ব্যাংকের এ নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি সংশোধন না হওয়ায় মির্জা রকিবুল হাসান নামের এক চাকরি প্রত্যাশী গত ১২ অক্টোবর হাই কোর্টে রিট আবেদন করেন। 

তাতে হাই কোর্ট গত ২৩ অক্টোবর এই পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করে।

হাই কোর্টের সেই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ ব্যাংক।

সেই আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মঙ্গলবার হাই কোর্টের আদেশ স্থগিত করে দেয়। তাতে এই পরীক্ষা নেওয়ার বাধা কেটে যায়।

পুরনো খবর:

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগের পরীক্ষার বাধা কাটল