২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কবি আল মুজাহিদী স্মরণে বাংলা একাডেমিতে সেমিনার

“আল মুজাহিদী মানবতাবিরোধী সাম্রাজ্যবাদী ধ্বংসযজ্ঞের নৃশংসতার বিরুদ্ধে নিজের কাস্তের মত ধারাল চিন্তাকে ব্যবহার করেছেন,” অনুষ্ঠানে বলেন প্রাবন্ধিক মাহবুব হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2026, 12:46 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

প্রয়াত কবি আল মুজাহিদীকে স্মরণ করে বাংলা একাডেমিতে সেমিনার হয়েছে।

বুধবার বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘মৃত্তিকার কবি আল মুজাহিদী’ শিরোনামে এ সেমিনার হয়।

অনুষ্ঠানের শুরুতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক মাহবুব হাসান।

মাহবুব হাসান বলেন, “আল মুজাহিদী চেনার শ্রেষ্ঠ উপায় তার কবিতা। তিনি মানবতাবিরোধী সাম্রাজ্যবাদী ধ্বংসযজ্ঞের নৃশংসতার বিরুদ্ধে নিজের কাস্তের মত ধারাল চিন্তাকে ব্যবহার করেছেন।”

বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা অনুষ্ঠানে বলেন, “আল মুজাহিদী বাংলা কবিতার এক অবিস্মরণীয় নাম। তার কবিতায় এদেশের মাটি ও মানুষের কথা অসাধারণ নৈপুণ্যে ভাস্বর হয়েছে।”

অনুষ্ঠানে কবির মেয়ে পরমা আল মুজাহিদী বলেন, “বাবা সবসময় কবিতায় দেশ ও মানুষের কথা উদ্ভাসিত করেছেন। তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে দেশপ্রেমের প্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।