ছুটি শেষে কাজে ফিরেছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুর সফরের জন্য ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এএম আমিন উদ্দিন ছুটিতে ছিলেন।
এক সপ্তাহের ছুটি শেষে কাজে ফিরেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ জানান, মঙ্গলবার বিকালে তিনি দেশে ফেরেন; বুধবার কর্মস্থলে যোগ দিয়েছেন।
সিঙ্গাপুর সফরের জন্য গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ছুটিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
তার অবর্তমানে এক সপ্তাহের জন্য এ দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
পুরনো খবর
