ইউনূসের সঙ্গে পাকিস্তানের স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন তারা।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বল নন্দ শর্মা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই দুজনের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার দপ্তর এসব বৈঠকের তথ্য জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তারা ঢাকায় এসেছেন।
মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনবারের প্রধানমন্ত্রী, ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া।
তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে, বুধবার ঘোষণা করা হয়ে সাধারণ ছুটি।
