২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খুলনায় নতুন বিভাগীয় কমিশনার

খুলনার বর্তমান বিভাগীয় কমিশনার পেয়েছেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব।

খুলনায় নতুন বিভাগীয় কমিশনার

মো. হেলাল মাহমুদ শরীফ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 09:55 PM

Updated : 08 Jun 2023, 09:55 PM

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল মাহমুদ শরীফকে বিভাগীয় কমিশনার করে খুলনায় পাঠিয়েছে সরকার।

হেলালকে ওই পদে বদলি করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ মৎস্য ও উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী আশরাফ উদ্দিনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।